সড়ক দুর্ঘটনায় ছাত্রীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৫৪ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার
রাজধানীর খিলক্ষেত থানাধীন শ্যাওরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্রীসহ দুইজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম। এ ঘটনায় আরো ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জাবালে নূর পরিবহনের একটি বাস বনানী-এয়ারপোর্ট রোড দিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হোটেল রেডিসনের উল্টোদিকে শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় শিক্ষার্থীরা জাবালে নূর বাসে উঠার চেষ্টা করে। বাসটি না থামিয়ে শিক্ষার্থীদের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই এক ছাত্র ও এক ছাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের পরিচয় জানা সম্ভব হয় নি।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এসময় তারা কমপক্ষে দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে আরও কয়েকটি গাড়ি। বেলা ১টা ২৫ মিনিট পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
শিক্ষার্থী নিহতের খবর কলেজে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। এ সময় শিক্ষার্থীরা রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর থেকে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
কুর্মিটোলা হাসপাতালের সহকারী পরিচালক ছগির মিয়া জানান, বেশ কয়েকজন গুরুতর আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে তারা আশঙ্কামুক্ত।
ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এসআই মুন্নি আক্তার জানান, বিক্ষোভের কারণে ওই সড়কের যানবাহনকে অন্য সড়ক দিয়ে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার