ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৩:০২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

হংকংয়ে করোনা সংক্রমণ ঠেকাতে কড়াকড়ি আরোপ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস নতুন করে আবার বিশ্বের বিভিন্ন দেশে হানা দেওয়া শুরু করেছে। ফলে আবারও লকডাউন দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। হংকং সরকার সেখানে সংক্রমণের হার আবার বেড়ে যাওয়ায় বুধবার থেকে নতুন করে কড়াকড়ি আরোপ করছে।

হংকং এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জানিয়েছেন, প্রকাশ্য স্থানে চারজনের বেশি মানুষের একসাথে হওয়া নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে ৫০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ ছিল।

সব রেস্টুরেন্টে বিকেল ছটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কেবল বাইরে নিয়ে খাওয়ার জন্য খাবার অর্ডার করা যাবে। আর রেস্টুরেন্টের ভেতরে প্রতি টেবিলে সর্বোচ্চ চারজন পর্যন্ত বসা যাবে। গণ পরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। ব্যায়ামাগার এবং গেমিং সেন্টারগুলো আবার এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে।

হংকং এ সোমবার নতুন করে ৫২ জনের করোনাভাইরাস ধরা পড়ার পর এই পদক্ষেপ নেয়া হলো। গত জানুয়ারির পর থেকে হংকং কর্তৃপক্ষ ১ হাজার ৫২২ জনের করোনাভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে মারা গেছে ৮ জন।

-জেডসি