হংকংয়ে মিছিল-সমাবেশ চলছে, জনবিক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার
হংকংয়ে আজ রোববার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষ থেকে প্রত্যর্পণ বিল স্থগিতের ঘোষণা আসলেও বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নজিরবিহীন সংঘর্ষের কারণে জনবিক্ষোভ তীব্র রূপ ধারণ করে।
হংকংয়ের প্রধান নির্বাহী ও বেইজিংপন্থী নেতা ক্যারি ল্যাম লাখ লাখ লোকের ব্যাপক বিক্ষোভ এবং সমালোচনার মুখে শনিবার বিতর্কিত প্রত্যর্পণ বিল স্থগিতের ঘোষণা দেন। কিন্তু বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট না হয়ে প্রত্যর্পণ বিল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ বাতিল এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে।
সপ্তাহব্যাপী এই বিক্ষোভকালে সংঘর্ষে প্রায় ৮০ জন আহত হয়েছে। এদের মধ্যে ২২ পুলিশ কর্মকর্তাও রয়েছে। এছাড়া শনিবার ভবন থেকে পড়ে একজন বিক্ষোভকারী মারা গেছে।
সমালোচকেরা বলছেন, এই প্রত্যর্পণ বিলের কারণে চীন হংকংয়ের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পাবে। হংকংবাসী এ আশংকার কারণে বিলটির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সর্বস্তরের লাখ লাখ নারী-পুরুষ রাস্তায় নেমে আসে। বলা হচ্ছে ১৯৯৭ সালে চীনের কাছে হংকং হস্তান্তরের পর থেকে এটি সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ।
এদিকে বিলটি নিয়ে চীনা সরকার বলছে, এটি বাতিল করা হবে একটি ভালো সিদ্ধান্ত। কারণ যত দ্রুত সম্ভব জনমতকে গুরুত্ব দিয়ে শান্তি পুনরুদ্ধারই গুরুত্বপূর্ণ।
এর আগে আই ক্যাবল নিউজকে বেইজিংপন্থী কট্টর আইনপ্রণেতা অ্যান চিয়াং বলেন, ‘আমাদের কি উচিত না জনগণকে শান্ত করা? আমি মনে করি বিলটি স্থগিত করা খারাপ কিছু না। ’
উল্লেখ্য, এই বিলের কারণে চীন তার দেশের সন্দেহভাজন যে কোনো অপরাধীকে হংকং থেকে ফিরিয়ে নিয়ে বিচার করার সুযোগ পাবে।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











