হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের নেতা জশুয়া গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার
হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের নেতা জশুয়া উংকে আজ শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। নগরীতে পরিকল্পিত সমাবেশের একদিন আগে তাকে গ্রেফতার করা হলো। বিক্ষোভকারীদের ঘোষিত সমাবেশটি পুলিশ নিষিদ্ধ করে দিয়েছে। খবর এএফপি’র।
ডেমোসিস্টোর টুইটার বার্তায় বলা হয়, ‘আজ সকাল সাড়ে ৭টার দিকে আমাদের মহাসচিব জশুয়া উংকে গ্রেফতার করা হয়েছে। তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এখন আমাদের আইনজীবীরা বিষয়টি দেখছে।’
হংকংয়ে তিন মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেখানের শান্তিপূর্ণ সমাবেশ এখন ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থানে দেখা যাচ্ছে।
শনিবার নগরীতে সার্বজনীন ভোটাধিকারের দাবি বেইজিংয়ের প্রত্যাখ্যানের পঞ্চম বার্ষিকী পালনের কথা রয়েছে।
নগরীর নিরাপত্তার কথা বিবেচনা করে এ সপ্তাহান্তের গণ সমাবেশের অনুমতি প্রত্যাখান করা হয়েছে। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।
এ সমাবেশের আয়োজক সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের (সিএইচআরএফ) কাছে পাঠানো এক চিঠিতে পুলিশ জানায়, কিছু অংশগ্রহণকারী সহিংসতা সৃষ্টি করবে বলে তারা আশঙ্কা করছেন।
নগরীর বেইজিংপন্থী সরকার অপরাধীদের মূল ভূখন্ড চীনে প্রত্যর্পণ বিল পাসের চেষ্টা চালানোয় এ বিক্ষোভ শুরু হয়।
তবে বিক্ষোভকারীরা বৃহত্তর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পুলিশের নির্যাতনের বিভিন্ন অভিযোগ তদন্তের দাবি জানিয়ে আসছে।
তারা বলছে, আধা-স্বায়ত্বশাসিত এ নগরীর স্বাধীনতা বেইজিং হ্রাস করছে।
গত জুন থেকে শুরু হওয়া বিক্ষোভের সাথে জড়িত থাকার অভিযোগে সাড়ে ৮শ’র বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক