ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১০:০৭:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

হজে যাওয়া নারী সাংসদদের সম্মানে প্রবাসী আ.লীগের সংবর্ধনা

আপডেট: ০২:০৩ পিএম, ২৯ আগস্ট ২০১৫ শনিবার

modina-al-30798 উইমেননিউজ ডেস্ক, ঢাকা : বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাওয়া নারী সংসদ সদস্যদের সম্মানে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার, মদিনায় স্থানীয় একটি হোটেলে মুক্তিযোদ্ধা এম এ সেলিমউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার এলাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম এবং সিরাজগঞ্জ ও পাবনা এলাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার। অনুষ্ঠানে, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অতিথিরা। এছাড়াও, নিজেদের হজ কবুলের জন্য প্রবাসীদের দোয়াও কামনা করেন তারা।

এই বিভাগের জনপ্রিয়