ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৬:৫১:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

হজের নিবন্ধন শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৮ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমের পবিত্র হজের নিবন্ধন শেষ হচ্ছে আজ। এজন্য হজ কার্যক্রমে সম্পৃক্ত সব ধরনের ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার (২৭ মে) রাতে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজের নিবন্ধন শেষ হবে শনিবার। প্রাক নিবন্ধনের ক্রমিক ২৯৪৬২ এর মধ্যে থাকা হজ যাত্রীদের উক্ত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩ জুলাই। আর ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।