হঠাৎ কমেছে কাঁচামরিচের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ফাইল ছবি।
মাত্র তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কেজিপ্রতি ৪০ টাকা কমেছে সব ধরনের কাঁচামরিচের দাম। বর্তমানে দেশি এবং ভারতীয় কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত তিন দিন আগে বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি দরে। আমদানি বেশি এবং বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা।
দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, দেশের বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। তবে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ টাকা কেজির মধ্যে থাকলে আমাদের সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হবে। নিয়মিত বাজার মনিটরিং করলে সব নিত্যপণ্যের দাম কমে আসবে বলেও জানান সাধারণ ক্রেতারা।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা ইসরাফিল হোসেন বলেন, কাঁচামরিচের দাম অনেকটাই কমেছে। গত এক সপ্তাহ আগে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশের বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ বেশি সেই সঙ্গে ভারত থেকে প্রচুর পরিমাণ কাঁচামরিচ আমদানি হচ্ছে। এতে করে খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্য মতে চলতি সপ্তাহের তিন দিনে ১৩ ট্রাকে ১৩২ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস