হঠাৎ বৃষ্টি, ভিজে গেছে বইমেলার অনেক স্টল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
হঠাৎ বৃষ্টিতে লন্ডভন্ড বইমেলা। ফাগুনের প্রথম বৃষ্টিতে ভিজে গেছে অমর একুশে বইমেলার অধিকাংশ স্টল। বৃষ্টির কারণে বই ভেজার পাশাপাশি স্টলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে যথাসময়ে মেলা শুরু করতে কাজ চালিয়ে যাচ্ছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। বাংলা একাডেমির মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, আমরা সকাল ৮টা থেকে কাজ করছি। বৃষ্টির সম্ভাবনা জানিয়ে আমরা দু-তিন ধরে মাইকিং করেছি। যার কারণে এবার ক্ষয়ক্ষতি কম হয়েছে। আশা করছি মেলার কার্যক্রম যথাসময়ে শুরু হবে।
সরেজমিনে দেখা গেছে, বাংলা একাডেমির নজরুল মঞ্চ এলাকার আশপাশে এক হাত পরিমাণ পানি জমেছে। অন্যপাশ থেকে একটু নিচু হওয়ায় এখানকার স্টলগুলোর নিচে প্রবেশ করেছে পানি। ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিনের সাহয্যে পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলা একাডেমির স্টলেও ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে নিচে রাখা বইগুলোর অধিকাংশই ভিজে গেছে। রোদে বই শুকানোর কাজ করছেন কর্মীরা।
একাডেমির পুকুর পাড়ে অবস্থিত লেখক কুঞ্জের পাশের স্টলগুলোতে পানি ঢুকেছে বেশি। পরিচ্ছন্নতা কর্মীরা চারপাশে ঝাড়ু দিয়ে বৃষ্টিতে ঝরে পড়া পাতা সরিয়ে নেওয়ার কাজ করে যাচ্ছে।
নন্দিনী সাহিত্য ও পাঠচক্র স্টলের ছাদ দিয়ে পানি পড়ে নিচে রাখা সব বই ভিজে গেছে। পানিতে বেহাল অবস্থা।
অন্যদিকে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের নিচু এলাকায় জমেছে বৃষ্টির পানি। সেখান থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিনের সাহায়্যে পানি রাস্তার ড্রেনে ফেলার কাজ করে যাচ্ছে।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা