ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১০:৫২:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

হন্ডুরাসে নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতায় ৪১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার

হন্ডুরাসে নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতা ও আগুনে ৪১ জন নিহত

হন্ডুরাসে নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতা ও আগুনে ৪১ জন নিহত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতা ও আগুনে অন্তত ৪১ জন নিহত হয়েছে।
পুলিশ এ তথ্য জানিয়েছে।

প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে ব্যাপক সহিংসতার পর কারাগারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। নিহতদের মধ্যে কতজন নারী আছেন তা জানা যায়নি।

পুলিশের মুখপাত্র এডগার্ডো বারাহোনা জানিয়েছেন, রাজধানী তেগুসিগালপা থেকে ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই কারাগারে মঙ্গলবার সহিংসতার ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে তিনি ৪১ জনের প্রাণহানির কথা জানিয়েছেন। এরা সকলেই বন্দী কি-না তা স্পষ্ট করে জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার পর কারাগারের ফটকে সশস্ত্র সেনা ও পুলিশ দেখা গেছে। এছাড়া অগ্নিনির্বাপক সদস্যরাও সেখানে রয়েছে।

কারাগারে আটক বন্দি পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ বলেছেন, সহিংসতায় কারাগারের একাংশ ধ্বংস হয়ে গেছে।

তিনি আরো বলেন, মঙ্গলবার ভোরে একটি গ্রুপের সদস্যরা প্রতিদ্বন্দ্বী গ্রুপের সেলে যায় এবং আগুন ধরিয়ে দেয়।

হন্ডুরান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো টুইটারে এ ঘটনায় শোক এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বলেছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা নেতৃবৃন্দকে জবাবদিহির আওতায় আনতে তিনি কঠোর পদক্ষেপ নেবেন।