হরতাল : সহিংসতার শিকার নারী-শিশু
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০২:৫১ পিএম, ১১ নভেম্বর ২০১৩ সোমবার
গত তিন সপ্তাহে দেশব্যাপী তিন দফায় মোট দশদিন হরতাল ডাকা হলো৷ তৃতীয় দফায় রোববার থেকে ৮৪ ঘন্টার হরতাল ডেকেছে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধিন ১৮ দলীয় জোট৷ ঘন ঘন হরতালে ব্যাপকহারে সহিংসতার ঘটনা ঘটছে সারা দেশজুড়ে৷ দেশে অস্থিতিশিল পরিস্থিতি তৈরির পাশাপাশি এই নৈরাজ্যের শিকার হচ্ছে নারী ও শিশুরা৷ ককটেল সংস্কৃতি, পেট্রলবোমা নিক্ষেপ, বাসে অগি্নসংযোগের কারণে নির্মমতার শিকার হয়ে প্রাণ হারাতে হচ্ছে কোমলমতী শিশুদের৷ গুরুতর আহত হচ্ছেন নারীরাও৷ ককটেলের আঘাতে কেউ হারাচ্ছে হাত-পা, আবার চোখ হারিয়ে চীরদিনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে অনেকে৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের অধিকার লঙ্ঘন করে এ ধরণের হরতাল দিয়ে জানমালের ক্ষতি করা গণতন্ত্র পরিপন্থি৷ নিজেদের রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রাম করতে হবে সংযোত আচরণের মাধ্যমে৷ দেশের শিশু ও নারীদের হত্যা বা আহত করে রাজনৈতিক অধিকার আদায় করা যায় না৷ তারা বলেন, রাজনৈতিক অধিকার আদায়ে রাজপথে নৈরাজ্য সৃষ্টি না করে রাজনৈতিক টেবিলে আলোচনায় বসতে হবে৷ সমাজ বিশ্লেষকরা বলছেন, অতীতে দেখা যেতো নারী ও শিশুদের বিষয়টি যত্নের সঙ্গে লক্ষ্য রাখা হতো৷ কিন্তু বর্তমানে তেমনটি আর দেখা যায় না৷ এখন হরতাল হলেই নারী বা কোমলমতি শিশুদের হতাহতের খবর পাওয়া যায় যা খুবই দূঃখজনক৷ জীবন বাজি রেখে নারীদের কর্মক্ষেত্রে যেতে হচ্ছে, শিশুদের স্কুলে যেতে হচ্ছে৷ এর ফলে সহিংসতার শিকার হচ্ছে তারাও৷ এ প্রসঙ্গে নারীনেত্রী আয়শা খানম বলেন, ককটেল মেরে, নারী ও শিশুদের জখম ও হত্যা করে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া যায় না৷ হরতাল অধিকার আদায়ের হাতিয়ার হতে পারে না৷ আমরা ইদানিং লক্ষ্য করে দেখেছি নিজেদের রাজনৈতিক অভিলাস আদায়ে হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে৷ আর এর শিকার হচ্ছে আমাদের নারী ও অসহায় শিশুরা৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এ থেকে পরিত্রাণের জন্য রাজনৈতিক দলগুলোকে সঠিক ও অহিংস পথ অবলম্বণের আহবান জানাই৷ এদিকে গত প্রায় এক মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গতকাল রোববার হরতালের প্রথম দিনে গাজিপুরে হরতাল সমর্থকদের ধাওয়ায় আহত হন দুজন নারী৷ তিনদিন চিকিত্সা শেষে মৃতু্যর কাছে হার মানে মনির হোসেন (১৫)৷ গত ৪ নভেম্বর সোমবার হরতালের প্রথম দিনে গাজীপুরে রাস্তার পাশে পার্ক করা কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিলে গাড়ির ভেতরে থাকা মনির দগ্ধ হয়৷ ডিএমসির বার্ণ ইউনিটের চিকিত্সারত অবস্থায় সে মারা যায়৷ এর আগে জয়দেবপুর এলাকায় হরতালের আগের দিন গত ৩ নভেম্বর রোববার পিকেটাররা বাসে আগুন ধরিয়ে দিলে দগ্ধ হন রহিমা বেগম ও তার নাতনি সুমি৷ তারা বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিত্সা নিচ্ছেন৷ ১ নভেম্বর রাজধানীর পান্থপথের ফুটপাতে বল খেলার সময় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয় মুরাদ (১০) নামের এক কিশোর৷ বর্তমানে সে ডিএমসির বার্ণ ইউনিটে চিকিত্সা নিচ্ছে৷ এর আগে হরতাল চলাকালে পশ্চিম জুরাইনের নয় বছরের রহিমা আক্তার কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফোরিত হয়ে চরমভাবে আহত হয়৷ তার দুচোখই জখম হয়েছে গুরুতরভাবে৷ চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটে তার চোখের অপাশেন হয় গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার৷ বার্ণ ইউনিটের নিবির পর্যক্ষেণ কেন্দ্রে চিকিত্সা নিচ্ছেন পোশাককর্মী নাসিমা বেগম৷ গত ২৬ অক্টোবর হরতালের আগের দিন মোহাম্মদপুর বেড়িবাধে বাসে আগুন দেওয়া হলে দগ্ধ হন নাসিমা৷ এর আগে চট্টগ্রামে হরতালের সময় ককটেল বিস্ফোরণে দুই শিশু এবং রাজশাহীতে আরো দুই শিশু গুরুতরভাবে আহত হয়৷ গত দুই সপ্তাহের ছয় দিনের হরতালে রাজধানীসহ সারা দেশে বেশ কয়েকজন নারী ও শিশু আহত হয়েছে এবং মনির নামে ১৫ বছরের একজন কিশোরের মৃতু্য হয়েছে৷ ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী গত ২৬ অক্টোবর থেকে গতকাল রোবার পর্যন্ত রাজধানী ও রাজধানীর বাইরে যানবাহনে অগি্নসংযোগ, কংকটেল ও পেট্রলবোমা হামলায় আহত হয়েছে অন্তত ৪৪ জন৷ এর মধ্যে শিশু-কিশোর কমপক্ষে দশজন৷ নারী রয়েছেন কমপক্ষে ৫জন৷ আহতদের মধ্যে সাভারের মোস্তাফিজুর রহমান ও গাজীপুরের কিশোর মনির হোসেন মারা গেছে হরতালের আগুনে৷ বার্ণ ইউনিটে এ পর্যন্ত চিকিত্সা নিয়েছে অন্তত ২৫ জন৷ এখনো ভর্তি আছে ১০ জন৷ ১১ নভেম্বর`২০১৩
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


