হাঁস পালনে সফল ফরিদপুরের কামরুন নাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ২১ জুন ২০২৫ শনিবার
হাঁস পালনে সফল ফরিদপুরের নারী উদ্যোক্তা কামরুন নাহার।
ফরিদপুরের সদর উপজেলার নারী উদ্যোক্তা কামরুন নাহার। ‘পিকিং স্টার-১৩’ জাতের হাঁস পালন করে তিনি সফলতার মুখ দেখেছেন। সফল উদ্যোক্তা কামরুন নাহার ফরিদপুর শহরতলীর কোমরপুর গ্রামের সাহান খানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কামরুন নাহার একসময় মুরগি পালন করতেন। কিন্তু তাতে মোটেও লাভের মুখ দেখেননি বরং মুরগির রোগব্যাধির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন। রোগে মুরগি মারা যায়। তখন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরামর্শে তিনি ‘পিকিং স্টার-১৩’ জাতের হাঁস পালন শুরু করেন। ছয়মাস আগে নতুন জাতের হাঁস পালন শুরু করেন। হাঁস পালনের পাশাপাশি তিনি ভার্মি কম্পোস্ট সার তৈরি শুরু করেন। এতে সফলতা দেখা দিয়েছে কামরুল নাহারের।
উদ্যোক্তা কামরুন নাহার জানান, ‘পিকিং স্টার-১৩’ জাতের হাঁস পালনে পানির প্রয়োজন হয় না। পানি ছাড়াই খাঁচায় সহজে পালন করা যায়। মাত্র ৪৫ দিনে ৩ থেকে ৪ কেজি ওজন হয়ে যায়। প্রতিকেজি হাঁস বিক্রি হয় ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায়।
তিনি বলেন, এই হাঁস পালন সহজ, কম খরচে লাভ বেশি। এখন ফরিদপুরের হোটেল থেকে শুরু করে অন্য জেলাতেও আমার হাঁস সরবরাহ হচ্ছে। শিগগিরই পাঁচশ’ থেকে একহাজার হাঁস পালনের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় এনজিওর কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত জানান, প্রশিক্ষণ শেষে তিনি (কামরুন নাহার) ৫০টি হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করেন। হাঁসের দুটি বাচ্চা মারা গেলেও পরে তিনি ৪৮টি হাঁস বিক্রি করে মোট ৪৮ হাজার টাকা আয় করেন। এরপর ২০০টি বাচ্চা নিয়ে বড় পরিসরে হাঁস পালন শুরু করেন। এখন তিনি আরও বড় পরিসরে হাঁসের খামারের পরিকল্পনা করছেন।
কামরুল নাহারের প্রতিবেশী খায়রুন সুলতানা বলেন, আমাদের গ্রামেই কামরুন নাহারের খামার থেকে সহজেই হাঁস কিনতে পারছি। হাঁস পালনে সফলতা এই উদ্যোক্তাকে স্থানীয়দের কাছে জনপ্রিয় করে তুলেছে।
ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, কামরুল নাহারের ‘পিকিং স্টার-১৩’ হাঁস পালনের উদ্যোগ প্রশংসনীয়।আমরা তাকে প্রযুক্তিগত পরামর্শ, ওষুধ সরবরাহ এবং বাজারজাতকরণে সহায়তা দিচ্ছি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

