হাজারো পাখির কলকাকলিতে মুখরিত অরুণিমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
অরুণিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাবের চারদিকে শুধু পাখি আর পাখি। যতদূর চোখ যায় শুধুই পাখির ওড়াউড়ি। হাজারো পাখির কিচিরমিচির শব্দ আর ডানামেলার দৃশ্যপট মুগ্ধ করবে যে কাউকেই। গাছের ছায়ায় পাখির মায়ায় আবেগে আপ্লুত হবেন সবাই।
এখানে অতিথি পাখির সাথে দেশি পাখির মিতালি, এ যেন বন্ধুত্ব পরায়ণ বাংলাদেশেরই প্রতিচ্ছবি।
অরুণিমার সুবাধে আশেপাশের গ্রামগুলোও এখন পাখিগ্রামে পরিণত হয়েছে। শীত মওসুমের শুরুতেই বিভিন্ন প্রজাতির অতিথি (বিদেশি) ও দেশি পাখির কলকাকলিতে মুখরিত নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়ার অরুণিমা রিসোর্টসহ আশেপাশের গ্রামগুলো। এক যুগ ধরে এখানে অতিথি পাখির সাথে দেশি পাখির বন্ধুত্ব সৃষ্টি হয়েছে।
সূর্য্য ওঠার সময় পাখি যেমন অরুণিমার নীড় ছেড়ে যায়, তেমনি বিকেল ৪টা গড়ালেই ঝাঁকে ঝাঁকে ফিরে আসে তাদের সেই আবাসস্থলেই। তখনই শুরু হয় দলধরে এক রঙের পাখি আকাশে উড়ে বেড়ায়। অনেক দল অরুণিমার লেকের পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোতে বসে ডানা ঝাপটায়। এসব দৃশ্য সত্যিই ভালোলাগার, বর্ণনাতীত।
পাখি দেখার পাশাপাশি অরুণিমার প্রায় ৫২ একর বিশাল জায়গা জুড়ে গাছপালা, ফুল ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। করোনার ধাক্কা কাটিয়ে প্রায় দুই বছর পর পর্যটকরা ছুটে এসেছেন এখানে। গাছের ছায়ায় পাখির মায়ায় মুগ্ধ সবাই।
খুলনা থেকে অরুণিমা রিসোর্টে ঘুরতে আসেন সরকারি বিএল কলেজের দর্শন শেষবর্ষের শিক্ষার্থী খাদিজা খাতুন তন্বী। তিনি জানান, প্রকৃতির মাঝে আনন্দ উপভোগের অন্যতম স্থান হচ্ছে অরুনিমা। প্রকৃতির সব সৌন্দর্যই এখানে আছে।
ঢাকা থেকে ঘুরতে আসা সাংবাদিক মুজাহিদ শুভ বলেন, অরুণিমা রিসোর্ট হচ্ছে একের ভেতর শত অনুসঙ্গের সমাহার। পাখি ও প্রকৃতির টানে অরুণিমায় এসেছি। দ্বিতীয়বার আসা হলো এখানে।
নাইম আবির বলেন, ভিডিও এবং ফটোগ্রাফি আমার শখ। অরুণিমার যেখানে দাঁড়াই, সেখানেই ছবি তোলার ফ্রেম হয়ে যায়। এখানে এসে কাছ থেকে পাখি দেখা সত্যিই আনন্দের।
বেসরকারি টিভি চ্যানেলের প্রযোজক মুহতাসিম বিল্লাহ বলেন, অনেক জায়গায় পাখি দেখার সুযোগ পেয়েছি। এক্ষেত্রে পর্যটকদের সাথে অরুণিমার পাখিগুলোর সখ্যতা বেশি। এখানে অনেক মানুষের আনাগোনাসহ কাছ থেকে ছবি তোলা হলেও পাখিগুলো ভয়ে দিক-বেদিক ছোটাছুটি করে না। দুইবার আসা হলো এখানে, জানান তিনি।
অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদ বলেন, নিরাপদ অভয়াশ্রম হিসেবে এক যুগ ধরে দেশি-বিদেশি হরেক রকম পাখির বিচরণ এখানে। বিশেষ করে অতিথি পাখির সাথে বকসহ বিভিন্ন প্রজাতির দেশি পাখির মিতালি যেন বন্ধুত্ব পরায়ণ বাংলাদেশেরই প্রতিচ্ছবি। তাই অরুণিমাসহ আশেপাশের মায়াবী পরিবেশ পাখির নিরাপদ আবাসস্থল। করোনার ধাক্কা কাটিয়ে প্রায় দুই বছর পর পর্যটকরা আসছেন এখানে।
ক্লাবের চেয়ারম্যান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য খবির উদ্দিন আহমেদ বলেন, প্রায় আট মাস যাবত অতিথি পাখিসহ সারাবছর দেশি পাখির আনাগোনা থাকে এখানে। পাখিদের নিরাপদ অভয়াশ্রম খ্যাত অরুণিমার সৌন্দর্য ও ঐহিত্য ধরে রাখতে গ্রামবাসীসহ রিসোর্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
পাখি দেখার সুবিধার্থে সুবিশাল লেকের মাঝে এবার বোটআইল্যান্ড করা হয়েছে। এছাড়া লেকের পাশে দাঁড়িয়ে এবং বোটযোগে (নৌকা) কাছ থেকেই পাখির দেখার সুযোগ রয়েছে অরুণিমাতেই।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



