হাজীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
হাজীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আল্লাহর ঘরের মেহমানদের নিয়ে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ’
বৃহস্পতিবার দুপুরে হজ ও ওমরা ব্যবস্থাপনা সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি সবসময় সৌদি বাদশাহর আমন্ত্রণে হজে গিয়েছি। তবে সেখানে কতো সমস্যা হয় তা আমি নিজের চোখে দেখেছি। সে থেকেই হাজীদের কষ্ট কমাতে কাজ করেছি। সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এখন হজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘১৯৭৪ সালে ওআইসির সদস্য হয়। এতে করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত হয়। এরপরেই জাহাজে করে দেশ থেকে হজে যাওয়া যেত। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেই জাহাজকে প্রমোদতরী হিসেবে ব্যবহার করেছেন জিয়াউর রহমান। ’
শেখ হাসিনা বলেন, ‘ইসলামের প্রকৃত মর্মবাণী ধারন করে সকল প্রকার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ রুখে দিতে হবে। ’
তিনি বলেন, ‘বর্তমানে বায়তুল মোকারম যেখানে রয়েছে, সেই জায়গা দিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বিশ্ব ইজতেমা যেন আমাদের দেশের তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় সেজন্যও তিনি কাজ করেছেন। ’
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











