হাতিয়ায় এক ট্রলারে মিললো ১১৭ মণ ইলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ১১৭ মণ ইলিশ ধরা পড়েছে। ইলিশগুলো নিলামে ১৪ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে এসব ইলিশ বিক্রি করা হয়।
ট্রলারের মালিক কামাল কোম্পানি বলেন, আমরা ২২জন জেলে ভোলার দৌলতখান থেকে মাছ ধরতে যাই। ৫ দিনে এতো মাছ ধরতে পেরে আনন্দিত। আল্লাহ আমাদের ভালো মাছ দিয়েছেন।
এফবি রায়হানের সারেং সফিক মাঝি বলেন, ইলিশের আকার বিভিন্ন ধরনের হয়েছে। তবে সাগরের ইলিশ বড় বড়। আমরা ফোনে যোগাযোগ করে সব মাছ মেঘনা ফিশিংয়ে বিক্রি করেছি। এখানে ভালো দামও পেয়েছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তরের ২২ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছে।
মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, এফবি রায়হান-১ বোটের মালিকের বাড়ি ভোলায়। তিনি ফোনে মাছ পাওয়ার কথা জানালে আমরা চেয়ারম্যান ঘাটে আসতে বলি। ১১৭ মণ ইলিশ মাছ ১২ হাজার ৪৪৪ টাকা করে নিলামে ১৪ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও হরণী ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতার হোসাইন বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার পর গভীর সমুদ্রে যাওয়া ফিশিং বোট ফিরতে শুরু করেছে। বিভিন্ন সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



