ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:০৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

হামিদা খানমের মৃত্যুতে খালেদার শোক

আপডেট: ০৮:০১ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

khaleda-jia স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কে জে হামিদা খানমের (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।  শোক বার্তায় তিনি বলেন, “কে জে হামিদা খানম একজন শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। আমি হামিদা খানমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি দলের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি। পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতবাসী করেন।” শুক্রবার ভোর ৫টায় রাজধানীর ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।