ঢাকা, রবিবার ২০, সেপ্টেম্বর ২০২৬ ২১:০০:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ইমরান খানের বোন আলিমা খান আটক এশিয়ান গেমস:সেমিফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশ আজ থেকে একাদশে ভর্তিযুদ্ধ শুরু, যেভাবে আবেদন করবেন সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম এশিয়ান গেমস: সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৬ জন শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮ জন এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৪৮ জন। এই সময়ে মোট ১ হাজার ৩৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩০ জন।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ২০ হাজার ৫৬২ জনের হাম নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৫৬ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামের কারণে প্রাণ গেছে ১০১ শিশুর। ফলে এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৫৭ জনে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত সাত মাসে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন শিশু। চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।