হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
প্রতীকী ছবি।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ৩ শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৯১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৫১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৭ হাজার ৫৪৩ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন ছাড়পত্র পেয়েছেন।
- সামিরা-ডনের অন্তরঙ্গ ছবি, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী মির্জা ফখরুল
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি
- প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- তীব্র গ্যাস সংকটে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে ভোগান্তি
- আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা
- ভারতে সাজা খেটে দেশে ফিরলেন পাচারের শিকার ৩ তরুণী
- না.গঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে মা-ছেলের পর বাবারও মৃত্যু
- দেশে সোনার দামে বড় লাফ, ভরি কত
- গ্যাস না পেয়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
- হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার উপরে
- রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
- ডেঙ্গু হলে পেঁপে পাতার রস খাওয়া কতটা নিরাপদ
- শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
- আড়ংয়ে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন সুবিধাবঞ্চিতরাও
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ
- ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ
- ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, প্রাণহানী বেড়ে ১৮১
- ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করবেন মাধুরী দীক্ষিত
- আয়ু বাড়ে বাসার খাবারে
- বৃষ্টির পর ঢাকার বাতাস মাঝারিমানের
- বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী ফুটবলার’ মারিয়ার নতুন অধ্যায় শুরু
- বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে
- এক দশকের প্রেমের পর রোনালদো–জর্জিনার বিয়ে
- ডেঙ্গু হলে পেঁপে পাতার রস খাওয়া কতটা নিরাপদ
- হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার উপরে
- ব্যারিস্টার সালমা সোবহান: মানবাধিকার ও ন্যায়বিচারের সাহসী নাম
- সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ
- দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- দেশে সোনার দামে বড় লাফ, ভরি কত









