ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৫:২৭:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল

হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৯ ও নিশ্চিত হামে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন।

আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯৮ শিশু।

এই হিসাব গত ১৮ মে সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।