হারিকেন হেনরি: ক্ষতি এড়াতে নিউইয়র্কে জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ২২ আগস্ট ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
শক্তিশালী হারিকেন হেনরির আঘাতে ক্ষতি এড়াতে জরুরি অবস্থা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। শনিবার ঘূর্ণিঝড় হেনরি ক্যাটাগরি-১ এ রূপান্তরিত হয়েছে। হারিকেনটি ঘণ্টায় ৭৫ মাইল বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে। উপকূলে পৌঁছানোর পর এই গতি অনেকটাই বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। খবর নিউইয়র্ক টাইমসের।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে হারিকেন হেনরি নিউইয়র্ক, কানেটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার ও রোড আইল্যান্ডে রবিবার নাগাদ আঘাত হানতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যেতে পারে হারিকেনটি।
ঝড়ের প্রভাবে স্থানীয় সময় শনিবার রাত থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা। এছাড়া লং আইল্যান্ডে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে। যদি লং আইল্যান্ডে ভূমিধস হয় তাহলে ১৯৮৫ সালের পর ঘূর্ণিঝড়ে সেখানে ভূমিধসের ঘটনা এটাই প্রথম ঘটবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হেনরির কারণে রবিবার নিউইয়র্ক এবং কানেকটিকাটের কিছু অংশে রেল পরিষেবা বন্ধ থাকবে।
তীব্র ঝড়ো বাতাসের কারণে কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো।
তিনি বলেন, হারিকেন আঘাতের আগে আমরা সব ধরনের প্রস্তুতি রাখতে চাই। পরিস্থিতি মোকাবেলায় যেন কারো গাফিলতি না থাকে। হারিকেন হেনরি এখন নিউইয়র্ক উপকূলের দিকে ধেয়ে আসছে। তখন ক্যাটাগরি এক মাত্রায় থাকতে পারে। তারপরও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব। যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়।
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










