ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২:৫৯:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

দেশের উত্তর পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি হতে পারে। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দম্কা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এতে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩ শতাংশ।


আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৫০ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে পুর্বাভাসে জানানো হয়।


পূর্বাভাসে আরও জানানো হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় রয়েছে।