ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২২:০২:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

হাসিনার প্রশংসায় জাস্টিন ট্রুডো

বাসস | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৩১ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোহিঙ্গা সংকট মোকাবেলায় দৃঢ়তার সাথে নেতৃত্ব দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

 


২৫তম কমনওয়েলথভুক্ত দেশের সরকার প্রধানদের বৈঠকের প্রথম নির্বাহী অধিবেশনে আজ বৃহস্পতিবার বক্তব্য দেয়ার সময় এ প্রশংসা করেন তিনি।

 

ট্রুডো বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী সামাল দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। কমনওয়েলথ নেতৃবৃন্দকে অবশ্যই তাকে সমর্থন দিতে হবে।’

 


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, কমনওয়েলথ মহাসচিবের রিপোর্ট উপস্থাপনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আলোচনার জন্য ফ্লোর উন্মুক্ত করে দেন। এ সময় জাস্টিন ট্রুডো ফ্লোর নিয়ে শেখ হাসিনা সম্পর্কে এই প্রশংসা করেন।

 


বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে এক সামরিক অভিযানের পর ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।