হিজাব পরে অস্ট্রিয়ার অমুসলিম নারী সাংসদের অভিনব প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৯ মে ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাথমিক স্কুলে মুসলমান মেয়েদের হিজাব বা মাথায় যে কোনো ধরনের কাপড় পরা নিষিদ্ধ করে গত ১৫ মে আইন পাস করেছে অস্ট্রিয়া সরকার।
বিরোধী দলের অধিকাংশ সংসদ সদস্য এ আইনের বিরোধিতা সত্ত্বেও সরকারি জোটের উগ্র ডানপন্থী একটি দলের আগ্রহেই নিষেধাজ্ঞা বিলটির অনুমোদন দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মুসলিম মেয়েদের টার্গেট করে পাস হওয়া হিজাববিরোধী এই আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়েছেন অস্ট্রিয়ার এক নারী সাংসদ। মার্তা বসম্যান নামের ওই অমুসলিম সংসদ সদস্য মাথায় হিজাব জড়িয়েই সংসদে আসেন এবং তার বক্তৃতায় অবিলম্বে বিলটি বাতিল করার আহ্বান জানান।
মার্তা বসম্যান নিজের হিজাবের দিকে ইশারা করে উপস্থিত সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন ছোড়েন, হিজাবের কারণে কি কিছুর পরিবর্তন হয়েছে, আমি কি এখন এমপি নেই, অস্ট্রিয়ান থেকে বের হয়ে গিয়েছি?
মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে সংসদ অধিবেশনে বক্তৃতা শুরু করে মার্তা বসম্যান বলেন,নিষেধাজ্ঞা বিল পাশের ফলশ্রুতিতে হিজাব পরিহিতা মুসলিম মেয়েরা ঘৃণ্য কটূক্তির শিকার হন এবং নেকাব পরার কারণে রাস্তাঘাটে সংকীর্ণ মন নিয়ে চলতে বাধ্য হন তারা।
তিনি মনে করেন, হিজাব মুসলিম নারীর পরিচয় ও তাদের সংস্কৃতি এবং মুসলিমদের জীবনের অংশ। কিন্তু রাজনৈতিক স্বার্থে হিজাবকে মুসলিম বিরোধীদের প্রতীক হিসেবে চিত্রায়ণ করা হয়েছে।
অমুসলিম এই নারী সাংসদ আরও বলেন, আমরা মুসলমানদের কাছ থেকে সহনশীলতা, ক্ষমা ও একাত্মতার মূল্যবোধ শিখতে পারি। হিজাব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না; কিন্তু কতক দল হিজাবের বিরোধিতা করে মিডিয়ায় প্রোপাগান্ডা চালায়, তাদের উদ্দেশ্য আর কিছু নয়; ভোটারদের মন জয় করে ভোট অর্জন করা।
তিনি বলেন, হিজাব নিষিদ্ধতার আইনটি এমন স্পর্শকাতর বিষয়, যা খুব শিগগির পুরোপুরি বাতিল করতে হবে।
উল্লেখ্য, অস্ট্রিয়ার জনসংখ্যার মোট ৮ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। ২০১৭ সালের আদমশুমারির তথ্যানুযায়ী, দেশটির মুসলিম সম্প্রদায়ের সংখ্যা ৭ লক্ষাধিক, যার পরিমাণ এখন আরও বৃদ্ধি পেয়েছে। সূত্র: আল আরাবিয়্যাহ
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











