ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১০:০৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫

হিমালয়ের আশপাশের এলাকায় ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পুরো হিমালয়ান এলাকাজুড়ে বড় মাপের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই এ ব্যাপারে সতর্ক করেছেন তারা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৮। বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি সত্যিই এই ভূমিকম্প হয় তবে কেঁপে উঠবে ভারত ও পাকিস্তানের বেশ কিছু এলাকা।

সাম্প্রতিক এক গবেষণা থেকে এই তথ্য পেয়েছেন গবেষকরা। জার্নাল অভ সিসমোলজিক্যাল রিসার্চ লেটারসে এই গবেষণা প্রকাশিত হয়েছে।

সমীক্ষায় শিলাপৃষ্ঠ এবং মাটি পরীক্ষা করে ও রেডিও কার্বন বিশ্লেষণের পরে গবেষকরা জানিয়েছেন ভয়াবহ ভূমিকম্প হতে পারে। ঠিক কবে এই ভূমিকম্প হবে, তা তারা না জানালেও তাদের দাবি, এই প্রজন্মের জীবদ্দশাতেই এই ভূমিকম্প হতে পারে।

গবেষক স্টিভেন জি ভোসনোস্কি এই গবেষণার ব্যাপারে বলতে গিয়ে জানিয়েছেন, হিমাচল অঞ্চলটি পূর্বে ভারতে এবং পশ্চিমে পাকিস্তানে ছড়িয়ে রয়েছে, সুতরাং তার প্রভাব এই এলাকাগুলোয় দেখা যাবে। এমনকি অতীতেও এই অঞ্চলটি অনেক বড় ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। ভারতে কতটা প্রভাব পড়বে? এ প্রসঙ্গে গবেষকরা জানিয়েছেন, ভারতের চণ্ডিগড়, দেরাদুন এবং নেপালের কাঠমান্ডুর মতো বড় শহরগুলোর দ্বারা সরাসরি প্রভাবিত হবে এই ধরনের ভয়াবহ ভূমিকম্প হলে।

-জেডসি