হিল পরে নারী সেনাদের মহড়া, সমালোচনায় বিদ্ধ ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
কালো হিল জুতো পরে নারী সেনাদের পদযাত্রা। আর ওই মহড়ার ছবি প্রকাশ পেতেই ইউক্রেনের নিন্দায় সরব হলো বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক কিয়েভে সেনাবাহিনীর মহড়ার এমনই একটি ছবি প্রকাশ্যে আনে।
তাতে দেখা যায়, সেনার পোশাক পরা নারীরা সেনার বুট না পরে হিল জুতো পরে মার্চ করছেন। এমন জুতো পরায় অনভ্যস্ত হওয়ায় স্বভাবতই তাদের খুব ক্লান্তও দেখাচ্ছিল। আর এই নিয়েই দেখা দিয়েছে তীব্র বিতর্ক।
নারীদের এমন উঁচু জুতো পরিয়ে মার্চ করতে বাধ্য করার জন্যই সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে ইউক্রেন কর্তৃপক্ষকে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন মানসিকতাকে কটাক্ষ করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ভিটালি পোর্টিনোকভ।
ফেসবুকে তিনি লেখেন, ‘হিল পরে কুচকাওয়াজ করা সত্যই অসম্মানের। এভাবে নারীদের সেনাবিভাগে আলাদা করে দেখা হচ্ছে।’
মারিয়া শারপানোভা নামে আর এক ধারাভাষ্যকার এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘সেনাবাহিনীতে নারীদের লিঙ্গ বৈষম্যের শিকার করা হচ্ছে। যৌনতা ও স্ত্রী-বিদ্বেষ ঢুকিয়ে দেয়া হচ্ছে।’
আজ থেকে ৩০ বছর আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ইউক্রেন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আগামী মাসে ওই ঘটনার বর্ষপূর্তি। তারই অনুষ্ঠানের কুচকাওয়াজের মহড়াতেই ব্যস্ত ছিলেন ওই নারী সেনারা। সেখানেই সেনার বুট না পরে হিল জুতো পরে মার্চ করতে হয় জওয়ানদের।
ওই মহড়ায় অংশ নেয়া ক্যাডেট ইভানা মেডভিড এ প্রসঙ্গে জানান, ‘আজ এই প্রথম হিল জুতো পরে মহড়া হলো। সেনা জুতোর চেয়ে এটা অনেকটাই শক্ত। তবে আমরা এই জুতো পরেই আরো ভালো করে মার্চ করার চেষ্টা করছি।’ এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই আরো অনেক মহল থেকেই সমালোচনা করা হচ্ছে ইউক্রেন সরকারের।
সূত্র : সংবাদ প্রতিদিন
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










