হিলিতে কমেছে আদা-রসুন ও পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৪ মে ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। বর্তমানে পেঁয়াজ কেজি প্রতি ২ টাকা কমে ৪৮ টাকা, রসুন কেজি প্রতি ১০ টাকা কমে ১২০ টাকা, আদা কেজি প্রতি ২০ টাকা কমে ৮০ টাকা এবং শুকনো মরিচ কেজি প্রতি ১০০ টাকা কমে ২০০ টাকা, জিরা কেজি প্রতি ১০ টাকা কমে ৬১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা বিক্রেতারা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
রোববার (৪ মে) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে কাঁচা বাজার করতে আসা আজমল হোসেন বলেন, সামনে কোরবানি ঈদ, এই ঈদে আদা, রসুন, পেঁয়াজসহ বেশ কিছু মসলার চাহিদা থাকে। তবে বর্তমানে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। তবে জিরার দাম এবং রসুনের দাম অনেকটাই বেশি আছে। সেই সঙ্গে ডিমের দামও বেশি। এই সব পণ্যের দাম কমলে আমাদের মতো সাধারণ মানুষদের অনেক সুবিধা হয়। সরকারের কাছে অনুরোধ ঈদকে সামনে রেখে যেন কোনো ব্যবসায়ী নিত্যপণ্যের বাজার অস্থির না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।
হিলি বাজারে পেঁয়াজ, আদা, রসুন বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ঈদকে সামনে রেখে বাজারে বেশ কিছু পণ্যের সরবরাহ বেশি পরিমাণ রয়েছে। এতে করে সামনে ঈদে দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। তবে কৃষকরা যদি দেশি পেঁয়াজের দাম বৃদ্ধির পাঁইতারা করে তাহলে ব্যবসায়ীদের ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিতে হবে। বর্তমানে বাজার অনেকটাই নিয়ন্ত্রণে আছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্য মতে, গত তিনদিনে প্রায় ৫০০ মেট্রিকটন জিরা এবং ১০০ মেট্রিকটন আদা আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






