ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ০:১২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একদিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। হিলির খুচরা বাজারে কেজিপ্রতি ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা শুক্রবার বিক্রি হয়েছিল ৭০ টাকায়। অন্যদিকে আলুর দাম অপরিবর্তিত রয়েছে। ভারতীয় আলু ৬০ টাকায় এবং দেশি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

এদিকে সরবরাহ বেশি এবং ক্রেতা কম থাকায় কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৫২০ মেট্রিকটন আলু এবং ১৩ ট্রাকে ৩৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।