ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২:১৮:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

হীড বাংলাদেশে চাকরি, শিক্ষানবিশকালেই বেতন ৫৫০০০

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

এনজিও সংস্থা হীড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সহকারী কো-অর্ডিনেটর পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সহকারী কো-অর্ডিনেটর। পদের সংখ্যা : ৩টি। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৫০ বছর।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজে দক্ষ হতে হবে। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে। মৌখিক ও লিখিত ভাবে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

প্রয়োজন অনুযায়ী ভ্রমণ করতে সক্ষমতা। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।

তবে পিকেএসএফ এর সহায়তায় বা অর্থায়নে পরিচালিত মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নিয়মিত ফিল্ড ভিজিট করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ৫৫০০০ টাকা (শিক্ষানবিশকাল)। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের সিভি পাঠাতে হবে হীড বাংলাদেশ, ম্যানেজার-এইচ.আর.এম, মেইন রোড, প্লট-১৯, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, ঢাকা-১২১৬, এই ঠিকানায়। অথবা ই-মেইল: [email protected] এ পাঠানো যাবে।

আবেদনের শেষ তারিখ : ১৯ এপ্রিল, ২০২২