ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১৭:৪৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

হেগে রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

অং সান সু চি।

অং সান সু চি।

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর তিনটায় নেদারল্যান্ডের দ্য হেগে এই শুনানি শুরু হয়। এ শুনানি চলবে তিন দিন। মিয়ানমারের পক্ষে এ শুনানিতে লড়ছেন দেশটির নেত্রী অং সান সু চি।

গত মাসে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন’র (ওআইসি) পক্ষে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গাম্বিয়া। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতে, গাম্বিয়া মঙ্গলবার প্রথম দফার মৌখিক পর্যবেক্ষণে অংশ নেবে। অন্যদিকে আগামীকাল বুধবার প্রথম দফার মৌখিক পর্যবেক্ষণে অংশ নেবে মিয়ানমার।

এরপর গাম্বিয়া ও মিয়ানমার উভয়ে দ্বিতীয় দফার মৌখিক পর্যবেক্ষণে অংশ নেবে যথাক্রমে আগামী বৃহস্পতিবার সকালে ও বিকেলে।

মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে কথা বলে একসময়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমর্থন পেয়েছিলেন সু চি। তিনি মানবিক অধিকার আদায়ের আন্দোলনের আইকনে পরিণত হয়েছিলেন। সম্মাননা হিসেবে পেয়েছিলেন শান্তিতে নোবেল। কিন্তু মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা অস্বীকার এবং অভিযুক্তদের পক্ষে শুনানিতে অংশ নিতে গিয়ে তিনি এখন নিন্দা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর বর্বর এই অভিযানকে জাতিগত নিধন হিসেবে উল্লেখ করে। মানবাধিকার গ্রুপগুলো একে গণহত্যা বলে বর্ণনা করে।