ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৭:১০:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

পদ্মা সেতুর অগ্রগতি দেখছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:১৭ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

পদ্মা সেতুর অগ্রগতি দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

পদ্মা সেতুর অগ্রগতি দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

গতকাল ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ছিলো। পিতার মৃত্যু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ফেরার পথে স্বপ্নের পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখেন হেলিকপ্টার থেকে। এ সময় তার মুখাবয়বে ফুটে ওঠে আত্মবিশ্বাসের ছাপ। আবেগে আপ্লুত হয়ে উঠেন বঙ্গবন্ধুকন্যা।



হেলিকপ্টারে বসা প্রধানমন্ত্রীর ওই ছবিটি তুলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ইলিয়াস রাসেল। আর ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেন ফটো সাংবাদিক ইয়াসিন কবির জয়।



তিনি ফেসবুকে লিখেন, বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু। দেশি-বিদেশি কুচক্রী মহলের হাজারো কূটপরিকল্পনা পায়ে দ’লে ক্রমশ দীর্ঘ হচ্ছে স্বপ্নের এই সেতু। যেন প্রমত্তা পদ্মায় মাথা তুলে দাঁড়াচ্ছে দুরন্ত এক বাংলাদেশ। আর তাই দেখে আবেগে আপ্লুত বঙ্গবন্ধুকন্যা।



উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয়। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারে বসে দ্বিতীয় স্প্যান। ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের ওপর তৃতীয় স্প্যান স্থাপন করা হয়। সবশেষে ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হয়।