হোয়াইট হাউস ছাড়ছেন সারাহ হাকেবি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকেবি স্যান্ডার্স তার দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তার মুখপাত্র জুনের শেষে নিজের অঙ্গরাজ্য আরকানসোতে ফিরে যাবেন।খবর বিবিসি ও এনডিটিভির।
২০১৭ সালের জুলাইয়ে শন স্পাইসারের স্থলাভিষিক্ত হন সারাহ।তিনি হোয়াইট হাউসে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে যাত্রা শুরু করেছিলেন।প্রেসিডেন্ট ট্রাম্প দুই বছর ধরে তার মুখপাত্রের দায়িত্ব সামলানো সারাহকে 'লড়াকু' হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি প্রেস সেক্রেটারিকে 'বিশেষ ব্যক্তি ও চমৎকার নারী' হিসেবে অভিহিত করেন।
ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সারাহ।‘এটা এমন কিছু, যা আমি সারাজীবন ধরে আগলে রাখবো’-যোগ করেন সারাহ।
সারাহ জুনে দায়িত্ব ছাড়লে নতুন কে হোয়াইট হাউসের মুখপাত্র হচ্ছেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
হোয়াইট হাউসের মুখপাত্র থাকাকালে ৩৬ বছর বয়সী সারাহ স্যান্ডার্সের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন উঠে। মেয়াদকালে সাংবাদিকদের মুখোমুখিও তিনি কম হয়েছেন।
তিন সন্তানের জননী সারাহ পদত্যাগের পেছনে পরিবারকে বেশি সময় দেয়ার আগ্রহকে কারণ হিসেবে দেখিয়েছেন।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











