হোয়াইট হাউসের মুখপাত্র করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ১ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের প্রধান মুখপাত্র জেন সাকি করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। পরে দেওয়া এক বিবৃতিতে জেন সাকি নিজেই এই তথ্য জানিয়েছেন।
সোমবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি। বিবৃতিতে সাকি আরও জানিয়েছেন, গত সপ্তাহের মঙ্গলবার তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
৪২ বছর বয়সী জেন সাকি করোনাভাইরাস প্রতিরোধী কোভিড-১৯ টিকা নিয়েছিলেন। তবে করোনা পজিটিভ হওয়ার আগে সম্প্রতি তিনি তার শরীরে হালকা কিছু উপসর্গ দেখতে পান। গত মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় জেন সাকি ৬ ফুটেরও বেশি দূরত্বে বসেছিলেন এবং উভয়েই সেসময় মাস্ক পরিধান করেছিলেন।
এদিকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরীক্ষা করেছেন এবং এর ফলাফল নেগেটিভ এসেছে।
জেন সাকি বলছেন, নিজের দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে যথেষ্ট পরিমাণ স্বচ্ছ থাকতে আমার করোনা পজিটিভ হওয়ার তথ্য আমি প্রকাশ করেছি।
হোইট হাউসের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্বপালন করছেন জেন সাকি। গত জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর বাইডেন প্রশাসনের প্রথম কোনো হাই প্রোফাইল কর্মকর্থা হিসেবে তিনি করোনায় আক্রান্ত হলেন।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










