হ্যারি-মেগান দম্পতির ঘরে আসছে দ্বিতীয় সন্তান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মর্কেল তাদের দ্বিতীয় সন্তানের খবর দিয়েছেন। একজন মুখপাত্রের মাধ্যমে দুজন জানিয়েছেন, সন্তানের আগমন উপলক্ষে তারা ‘উদ্বেলিত’।
২০১৯ সালের মে মাসে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসে। তার নাম আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর।
বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র বলেছেন ‘রানি, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস-সহ রাজপরিবারের অন্যরা এই খবরে আনন্দিত এবং তাদের শুভকামনা জানিয়েছেন।’
হ্যারি এবং মেগান একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। গাছের নিচে গর্ভবতী মেগান হ্যারির কোলে শুয়ে আছেন। হাসিমুখে স্ত্রীকে দেখছেন হ্যারি। দূর থেকে দুজনকে রাঙিয়ে দিচ্ছে রোদের আলো।
ঠিক কবে নাগাদ তাদের নতুন অতিথি ভূমিষ্ঠ হবে, সে বিষয়ে দুজনে কিছু জানাননি।
এর আগে গত নভেম্বরে মেগান নিজের লেখা একটি কলামে জানান, জুলাইতে তার গর্ভপাত হয়।
তাদের মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘আর্চি বড় ভাই হতে যাচ্ছে, এ বিষয়ে আমরা নিশ্চিত।’
‘ডিউক এবং ডাচেস অব সাসেক্স তাদের দ্বিতীয় সন্তানের আগমনের আগে উদ্বেলিত।’
হ্যারি এবং মেগান ‘আর্থিকভাবে স্বাধীন’ হওয়ার ইচ্ছায় রাজকীয় পদবি ছেড়ে কানাডায় পাড়ি দিয়েছেন।
এক সময় অভিনয় পেশায় থাকা মেগানকে বিয়ের পর পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি হয় হ্যারির। রানিসহ ভাই প্রিন্স উইলিয়াম এবং কেটের সঙ্গে কিছুতেই পড়ছিল না দুজনের। পরিবারের সঙ্গে এখনো তাদের সম্পর্ক স্বাভাবিক হয়নি।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











