১ নারীসহ করোনায় আক্রান্ত আরও ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
১ নারীসহ করোনায় আক্রান্ত আরও ৩
দেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক আবুল কালাম আজাদ। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার আইইডিসিআরের সম্মেলন কক্ষে এক ব্রিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। এই নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।
ব্রিফিংয়ে বলা হয়, আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য এবং তারা ইতালি ফেরত প্রবাসীর সংস্পর্শে এসেছিলেন।
আবুল কালাম আজাদ জানান, নতুন করে আক্রান্ত তিনজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।
তিনি আরও জানান, এখন পর্যন্ত আইসোলেশনে রয়েছেন ১৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৩ জন। সুস্থ হয়েছেন তিনজন।
তবে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একজনই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। গতকাল বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইইডিসিআর।
করোনাভাইরাস নিয়ে আইইডিসিআরের হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন বলেও জানান আবুল কালাম আজাদ।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










