১ম ওয়ানডেতে পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ডিএলএস পদ্ধতিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ১৭ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে সফরকারীরা।
বৃষ্টিবিঘ্নিত ৪৩ ওভারের ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাট করছিল দুই আফগান ওপেনার। তবে সেই জুটিতে ফাটল ধরান সাকিব। দলীয় ৫৪ রানে গুরবাজকে শান্তর ক্যাচ বানিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রো এনে দেন সাকিব।
সাকিবের পর দ্বিতীয় আঘাত আনেন পেসার তাসকিন। ডানহাতি এই পেসারের বলে শট খেলতে গিয়ে স্লিপে থাকা লিটন দাসের তালুবন্দী হন রহমত। বৃষ্টি বাধার আগে ২১.৪ ওভারে আফগানিস্তান ৮৩ রান করে।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে ব্যাটিং করে আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩০ রান তোলে স্বাগতিকরা। তারাই পরে ৭২ রানে তৃতীয় এবং ১১২ রানে হারায় পঞ্চম উইকেট। শতভাগ ফিট না হয়েও খেলতে নামা অধিনায়ক তামিম ১৩ রান করে ফিরে যান। লিটন দাস ২৬, নাজমুল শান্ত ১২, সাকিব ১৫ ও মুশফিক ১ রান করে ফিরে যান।
রান পাননি দলে ফেরা আফিফ হোসেন (৪) কিংবা অলরাউন্ডার মেহেদি মিরাজ (৫)। তবে এক প্রান্তে দাঁড়িয়ে তরুণ তাওহীদ হৃদয় ৫১ রানের ইনিংস খেলেন। আফগানদের হয়ে রশিদ খান ৯ ওভারে ২১ ও মুজিব উর ৯ ওভারে ২৩ রান দিয়ে দুটি করে উইকেট নেন। পেসার ফজলহক ফারুকী ২৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











