১০ দেশে ডেল্টা প্লাস স্ট্রেইন, কাজ করছে না প্রচলিত চিকিৎসা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে হাজির হয়েছে ডেল্টা প্লাস স্ট্রেইন। ইতোমধ্যেই ভারতের তিন রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে ওই নতুন স্ট্রেইনটি। মূল করোনার থেকে চরিত্র বদল করা ডেল্টা প্লাস স্ট্রেইনটি সংক্রমণের দিক দিয়ে প্রবল শক্তিশালী। বিশেষজ্ঞদের আশঙ্কা, একবার ওই স্ট্রেইন ছড়াতে শুরু করলে সেটিকে নিয়ন্ত্রণ করা কার্যত দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। খবর আনন্দবাজার পত্রিকার।
ইতোমধ্যেই ডেল্টা প্লাস স্ট্রেইনের কারণে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ব্রিটেনে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পোলান্ড, সুইজারল্যান্ড, জাপানসহ ৯টি দেশে চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস। ভারতে ইতোমধ্যেই তিনটি রাজ্যে ২২ জন আক্রান্ত হয়েছে ওই স্ট্রেইনে। দুশ্চিন্তার বিষয় হলো, এত দিন যে পদ্ধতিতে করোনা রোগীদের চিকিৎসা হয়ে এসেছে, ডেল্টা প্লাসে আক্রান্তদের ক্ষেত্রে সেটাও কাজ করছে না।
আশঙ্কা করা হচ্ছে, ডেল্টা প্লাসের সংক্রমণকে শুরুতেই নিয়ন্ত্রণ করতে না পারলে দ্বিতীয় ঢেউয়ের চেয়েও বেশি মানুষ আক্রান্ত হতে পারে। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়াসহ একাধিক বিশেষজ্ঞ বলছেন, যেভাবে লকডাউন উঠতেই কোভিড বিধিকে অগ্রাহ্য করে মানুষজন রাস্তায় নেমে পড়েছে, তাতে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আগামী এক-দেড় মাসের মধ্যে তা ভারতে আছড়ে পড়বে।
ডেল্টা প্লাসকে রুখতে মহারাষ্ট্র, কেরালা ও মধ্যপ্রদেশকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠিতে জানিয়েছে, মহারাষ্ট্রের রত্নগিরি ও জলগাঁও, কেরালার পলক্কড় ও পঠানামথিট্টা এবং মধ্যপ্রদেশের ভোপাল ও শিবপুরী জেলার করোনা আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্স করে ২২ জনের শরীরে ডেল্টা প্লাস স্ট্রেইনের সন্ধান পাওয়া গেছে। নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) বিনোদ পল বলেন, অন্যান্য দেশে ডেল্টা স্ট্রেইনের কারণে অনেকে করোনা আক্রান্ত হয়েছে। এই স্ট্রেইন দ্রুতগতিতে ছড়ায় ও খুব অল্প সময়ে বহু মানুষকে আক্রমণ করে।
বিশেষজ্ঞদের মতে, ডেল্টা প্লাস স্ট্রেইনের সম্পর্কে এখনও বিশদ জানা সম্ভব হয়নি। বিশেষ করে এই স্ট্রেইন আগামীদিনে কিভাবে চরিত্র বদল করবে, তা নিয়েও কারও বিশেষ কোনও ধারণা নেই। ভারতে টিকাকরণে ব্যবহৃত মূল দুটি প্রতিষেধক কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ডেল্টা স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী হলেও ডেল্টা প্লাসের বিরুদ্ধে সেগুলোর কার্যকারিতা সম্পর্কে এখনও তেমন কিছুই জানাতে পারেননি স্বাস্থ্য কর্মকর্তারা।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










