১১ বছর বয়সি কাশ্মীরি কিশোরীর বই প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
বয়স ১১ বছর। সপ্তম শ্রেণির ছাত্রী। জম্মু-কাশ্মীরের লেখিকাদের মধ্যে সর্বকনিষ্ঠ। এ বয়সেই আদিবা রিয়াজ প্রকাশ করল ‘জ়িল অব পেন’ নামে বই। যা সে লিখেছে মাত্র ১১ দিনে।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ সূত্রে এ তথ্য জানা যায়।
২০১৯ সালে অনন্তনাগ জেলা প্রশাসন আয়োজিত একটি সৃজনশীল লেখালেখির প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিল আদিবা। তার পর থেকেই স্বপ্ন দেখা শুরু। এরই মধ্যে, ৩৭০ ধারা বিলোপের পরে কাশ্মীরে জারি হয় কারফিউ। করোনার জন্য লকডাউনও বেড়ে চলছিল।
আদিবা সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেই পর্বেই কলম আঁকড়ে ধরা। বইয়ের পুরোটা লেখা হয়েছে ১১ দিনে।
৯৬ পাতা জুড়ে ৩৫টি অধ্যায়ে সাজানো আদিবার টুকরো-টুকরো মনের কথা, ৯টি কবিতা এবং ১১টি অনুচ্ছেদ মিলে ‘জ়িল অব পেন’।
প্রচ্ছদ সাদা-কালো দিন-রাতের মতো বরাবর দু’ভাগ করা। তার মধ্যে কালো ঝরা পালক থেকে ছিন্ন হয়ে উড়ে যাচ্ছে সাদা পাখিরা। বই হাতে ধরে লেখিকা নিজে, কালো হিজাবের ভেতরে উদ্ভাসিত মুখ— এমন ছবি ছড়িয়ে রয়েছে নেট-দুনিয়ায়। বইও পাওয়া যাচ্ছে ইন্টারনেটে।
আদিবার ইচ্ছা, লেখালেখিতে আরও মন দিতে চায় সে। এমন লেখা লিখতে চায়, যার মধ্যে সবাই নিজেকে খুঁজে পেতে পারে।
বইটি প্রকাশ করতে পেরে আদিবা খুবই আনন্দিত।
বইটি সম্পর্কে আদিবা জানাল, এ বইতে জীবন সম্পর্কে কিছু অভিজ্ঞতা ও কিছু কবিতা রয়েছে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











