ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:৪২:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

১৩ হাজার বছর পূর্বের মানুষের পায়ের ছাপ!

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কের শুকিয়ে যাওয়া একটি নদী থেকে ১৩ হাজার বছর পূর্বের মানুষের পায়ের ছাপ উদ্ধার করা হয়েছে। সেখানে অনেকগুলো পায়ের ছাপের জীবাশ্ম পেয়েছেন নৃতত্ত্ববিদরা। তবে তারা জানাচ্ছেন, সবকটি পায়ের ছাপই পরস্পরের সঙ্গে মিলে যায়। পরীক্ষা করে তারা বুঝতে পেরেছেন, ওই সব জীবাশ্মের মধ্যে রয়েছে পূর্ণবয়স্ক এক পুরুষ, প্রাপ্তবয়স্কা এক নারী ও এক শিশুর পদচিহ্ন। খবর ডেইলি মেইলের।

নৃতাত্ত্বিকরা জানান, ওই মানুষগুলো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন। কী করে বুঝলেন বিজ্ঞানীরা? তারা দেখেছেন, আদিম পুরুষ ও নারীর প্রতি সেকেন্ডে পদক্ষেপের গতি ছিল ১.৭ মিটার। ধীরে-সুস্থে হাঁটলে যা হওয়ার কথা প্রতি সেকেন্ডে বড়জোর ১.৫ মিটার। এই দম্পতির পায়ের ছাপের মাঝে আচমকাই এক কোলের শিশুর পায়ের ছাপও দেখা গেছে। এ থেকে তাদের অনুমান- হয়তো মা ক্লান্ত হয়ে শিশুটিকে কিছুক্ষণের জন্য কোল থেকে নামিয়েছিলেন!

নৃতত্ত্ববিদদের দাবি, ফেরার পথে আর শিশুটির পায়ের ছাপ দেখা যায়নি! কারণ হিসেবে তারা জানিয়েছেন, সেই সময়ে এই গ্রহে অসংখ্য ভয়ঙ্কর প্রাণী ছিল। হয়তো তাদের থেকে সুরক্ষার জন্য শিশুটিকে নিরাপদ কোনো আশ্রয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন বাবা-মা। বাবা-মা শিশুটিকে হয়তো নিরাপদ কোনো জায়গায় লুকিয়ে রেখে আবার আগের জায়গায় ফিরে গিয়েছিলেন। সূত্র: জিও নিউজ

-জেডসি