ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৫:৫৭:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

১৪ ঘন্টা পর শাহ আমানতে বিমান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ১৪ ঘন্টা বন্ধ থাকার পর রোববার সকাল থেকে ফের চালু হয়েছে। সকাল ৭টা থেকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান।

তিনি জানান, বন্ধ থাকা অবস্থায় ১৩টি ফ্লাইটের সিডিউল বাতিল করা হয়েছে এবং একই সাথে বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান উঠা-নামাও বন্ধ ছিল।

বিমানবন্দর ম্যানেজার বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য শনিবার বিকাল ৪টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বিপদ কেটে যাওয়ার পর আজ সকাল ৭টা থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। সূত্র : ইউএনবি।

-জেডসি