ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:২৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

১৫ কোটি টাকায় কুমারিত্ব বিক্রি করলেন ব্রিটিশ তরুণী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটিশ তরুণী লিয়া। স্বপ্ন ছিলো বড় পরিসরে ব্যবসা করার। সে স্বপ্নপূরণে উচ্চশিক্ষার ডিগ্রি নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বছর ২৪-এর যুবতীর ইচ্ছার পথে বাধা হয়ে উঠছিল অর্থ। আর তা জোগাড়ে এবার নিজের ভার্জিনিটি বা কুমারিত্ব বিক্রি করলেন তিনি।

আর নিলামে সর্বোচ্চ দাম হেঁকে বিজেতা হলেন এক ব্রিটিশ সাংসদ! এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ইংল্যান্ডের লিয়া। অনুশোচনা নয়, বরং লিয়া জানাচ্ছেন ১.৩ মিলিয়ন পাউন্ড (১৫ কোটি)-এ নিজের কুমারিত্ব বিক্রি করেছেন তিনি।

অনলাইন এসকর্ট সাইটে ওই ব্রিটিশ রাজনীতিকের সঙ্গে আলাপ হয় বলে জানান লিয়া। ‘দু’মাস ডেটিংয়ের পর’ সাহসী সিদ্ধান্ত নেন তরুণী। তবে ব্রিটিশ রাজনীতিকের নাম বলেননি ওই তরুণী। তাঁকে শুধু ‘টনি এমপি’ বলেই অভিহিত করেছেন লিয়া। তবে এতেই জোর জল্পনা শুরু হয়েছে।

তাঁর কুমারিত্বের দাম এত টাকা উঠবে সেটা কল্পনাও করতে পারেননি বলে জানিয়েছেন ব্রিটিশ তরুণী।

-জেডসি