১৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ৪ মে ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রামণ ঠেকাতে চলমান সাধারণ ছুটি ১৫ মে পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা সরকার করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আমরা ধীরে ধীরে কিছু শিল্প প্রতিষ্ঠান খুলে দিচ্ছি৷ যারা বের হবেন, তারা নিজে সুরক্ষিত থাকবেন, আর অপরকে সুরক্ষিত রাখবেন। আর বের হলে অবশ্যই মাস্ক পড়ে বের হবেন।
সোমবার সকাল ১০টায় রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। সকাল ১১টার কিছু পর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
সরকারপ্রধান বলেন, করোনাভাইরাসে কারণে আমাদের দেশে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি চলছে। সেই ছুটি ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়। পরবর্তী সময়ে আরও চার দফা বাড়িয়ে ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত করা হয়। সাধারণ ছুটির মধ্যেই সরকার পোশাক কারখানাসহ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সীমিত আকারে কাজ চালিয়ে যাচ্ছে।
আমরা করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছি, তার ফলও আমরা পাচ্ছি উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, রমজান মাস মানুষের সুবিধার জন্য সীমিত আকারে বাজার খোলার নির্দেশ দিয়েছি, যাতে মানুষ তার কেনাকাটা করতে পারে। আর ছোটখাটো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান খুলতে পারবেন। তবে লক্ষ্য রাখতে হবে বড় ধরনের জনসমাগম যাতে না হয়। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকে। বড় ধরনের জনসমাগম করা যাবে না।
ভিডিও কনফারেন্সে আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধি ছাড়াও শিক্ষক এবং মসজিদের ইমাম সংযুক্ত হন।
-জেডসি
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ