১৫ মে শুরু মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আগামী ১৫ মে থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ‘উইমেন সুপার লিগ’-এর প্রথম আসর। শেষ হবে ৪ জুন। আর আন্তর্জাতিক মানের করতে দল হবে চারটি। খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে।
শনিবার (৮ এপ্রিল) বাফুফে ভবনে উইমেন সুপার লিগ আয়োজক কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা জানান বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
তার দাবি, আমরা প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করছি। কারণ, আমরা মানের দিকে কোনো আপোষ করতে চাই না। লিগের সর্বোচ্চ মান নিশ্চিত করতেই ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে।
মাহফুজা আক্তার কিরণ জানালেন, ১৫ মে থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে। চারটি দল অংশগ্রহণ করবে। একে অন্যের সঙ্গে রাউন্ড লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল ম্যাচ হবে।
এদিকে ফ্র্যাঞ্চাইজির নামের সঙ্গে টুর্নামেন্টের ভেন্যুও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাফুফে। এ বিষয়ে তার ভাষ্য, দেশের শীর্ষ ক্লাবগুলো ফ্র্যাঞ্চাইজি নেই। তবে ক্লাব কর্তাদের প্রতিষ্ঠান রয়েছে ফ্র্যাঞ্চাইজি তালিকায়। ঢাকার একটি ভেন্যুতেই সব খেলা অনুষ্ঠিত হবে। টার্ফে নয়, ঘাসের মাঠেই খেলা হবে।
টুর্নামেন্টের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টসের চেয়ারম্যান ফাহাদ করিম জানান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হংকংসহ এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দেশের খেলোয়াড়রা প্রতিযোগিতায় খেলতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা আজ নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, চার দল নিয়ে করার। আগামী সপ্তাহে ফ্র্যাঞ্চাইজিদের নাম ও আর্থিক বিষয় নিয়ে সভা রয়েছে। ঈদের পর খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে।
মাঠ ও ফ্র্যাঞ্চাইজি মালিকানাসহ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ কাঠামো, আগামী সপ্তাহের মধ্যে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে আয়োজক কমিটি।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





