ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৩:১৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাওয়ার সময় যাত্রীবাহী একটি ইথিওপিয়ান ‘বোয়িং-৭৩৭’ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোববার ইথিওপিয়ার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই দুর্ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছে তা এখনো জানানো হয়নি।

আজ সকালে আদ্দিস আবাবা থেকে ফ্লাইট ‘ইটি৩০২’ উড়াল দেওয়ার ৬ মিনিটের মধ্যেই ৮টা ৪৪ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।

এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার জায়গা বিশোফতু শহরের তল্লাশী ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

নতুন মডেলের বিধ্বস্ত এয়ারক্রাফটি মাত্র চার মাস আগে রাষ্ট্রীয় পতাকাবাহী ইথিওপিয়ান এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী  আবী আহমেদ দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।