১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২০ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
এরই প্রেক্ষিতে আগামী ১৮ অক্টোবর ২০২২ দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। উক্ত দিবস উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২২’ প্রদান করা হবে।
উক্ত পদকের জন্য ইতোমধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনপত্র দাখিলের সময় ৯ জুলাই পর্যন্ত। আবেদনপত্র দাখিলের পর যাচাই-বাছাই কমিটি, মূল্যায়ন কমিটি এবং কেন্দ্রীয় কমিটি কর্তৃক চূড়ান্তভাবে মূল্যায়নের পর আগামী ১৮ অক্টোবর পদক বিজয়ীদের ঘোষণা করা হবে।
‘www.sheikhrussel.gov.bd’ ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অস্পষ্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদন দাখিলের ক্ষেত্রে ‘শেখ রাসেল পদক নীতিমালা ২০২২’ (খসড়া) অনুসরণ করতে হবে। উক্ত নীতিমালাসহ সকল বিস্তারিত তথ্য www.doict.gov.bd, www.ictd.gov.bd এবং www.sheikhrussel.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
মোট ১০ টি ক্ষেত্রে শেখ রাসেল পদক প্রদান করা হবে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোরদের ৮ টি ক্যাটাগরিতে এবং শিশু কিশোরদের উন্নয়ন এর সাথে সম্পৃক্ত এমন প্রতিষ্ঠানসমূহকে দুইটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে।
পদক প্রদানের ক্যাটাগরিসমূহ - ১. শিক্ষা ২. বিজ্ঞান ও প্রযুক্তি ৩. ক্রীড়া ৪. প্রতিভাবান বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর ৫. শিল্পকলা ও সংস্কৃতি ৬. ক্ষুদে প্রোগ্রামার ৭. ক্ষুদে উদ্ভাবক ৮. ক্ষুদে লেখক ৯. ডিজিটাল স্কুল (প্রতিষ্ঠানিক ক্যাটাগরি) ১০. ডিজিটাল এক্সিলেন্স (প্রতিষ্ঠানিক ক্যাটাগরি। পুরস্কার হিসেবে অনন্য পদক, সম্মাননা সনদ ও উন্নতমানের ল্যাপটপ প্রদান করা হবে। পুরস্কার হিসেবে ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে পদক (২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণ/১১.৬৬ গ্রাম ওজন), সম্মাননাপত্র ও উন্নতমানের ল্যাপটপ প্রদান করা হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে পদক (২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণ/ ১১.৬৬ গ্রাম ওজন), সম্মাননাপত্র ও উন্নতমানের ল্যাপটপ প্রদান করা হবে। পুরস্কার প্রদানের ক্ষেত্রে সরকারের আর্থিক বিধি-বিধান অনুসরণপূর্বক পুরস্কার প্রদান করা হবে।
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা











