১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার
১৮ বছরেই থেমে গেল ‘গডজিলা ভার্সেস কং’ তারকা কাইলি হটল
১৮ বছরেই থেমে গেল ‘গডজিলা ভার্সেস কং’ তারকা কাইলি হটলের জীবন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বধির এই হলিউড অভিনেত্রী। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড ও বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফ্রেডরিক কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে ইজামসভিল এলাকায় কাইলি ও তার দুই সঙ্গীকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কালভার্টে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করছে পুলিশ।
গাড়ির ১৯ বছর বয়সী চালক আহত হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত। আরেক যাত্রী ঘটনাস্থলেই চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। দুর্ঘটনার তদন্ত চলছে।
জন্মগতভাবে বধির কাইলি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে (এএসএল) যোগাযোগ করতেন। তার পরিবারের সদস্যরাও বধির। মেয়ে হারানোর শোকের মধ্যেও বাবা জশুয়া হটল আবেগঘন এক ভিডিওবার্তায় বলেন, "আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই দুর্ঘটনাকে তোমার পুরো জীবন নষ্ট করে দিত।"
কাইলি ২০২১ সালের ‘গডজিলা ভার্সেস কং’ এবং ২০২৪ সালের ‘গডজিলা এক্স কং’: দ্যা নিউ এম্পায়ার’-এ ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। তার মৃত্যুতে সহশিল্পী মিলি ববি ব্রাউন, রেবেকা হল, মার্লি ম্যাটলিন সহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল










