ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২২:৩০:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

১৮-৫০ বছর বয়সী বিদেশিরা ওমরাহ করতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ওমরাহ পালনে সম্প্রতি বিদেশিদের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব । তবে তা এখনো সব বয়সীদের জন্য উন্মুক্ত নয়। বিদেশি নাগরিকদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে, কেবল তারাই ওমরাহ পালনে যেতে পারবেন বলে জানিয়েছে সৌদি সরকার। খবর গালফ নিউজের।

পাশাপাশি বিদেশি নাগরিকদের ওমরাহ পালনে রয়েছে টিকা-সংক্রান্ত বাধ্যবাধকতাও। ওমরাহ পালনে যেতে হলে আগ্রহীদের অবশ্যই সৌদি সরকার অনুমোদিত যেকোনো টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে এবং সেটি প্রমাণে স্বীকৃত টিকাসনদ দেখাতে হবে। এসব তথ্যপ্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।
মক্কা ও মদিনায় ওমারাহ পালনে সৌদি সরকার সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি স্বাস্থ্য অ্যাপ চালু করেছে। ওমরাহ পালনে সৌদি নাগরিকদেরও এসব প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সূত্র: গালফ নিউজ