ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৪:৪৩:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

১৯ জানুয়ারির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১৯ জানুয়ারি (শনিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে।  একইসঙ্গে পরবর্তীতে এই ক্যাম্পেইনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির জাতীয় পুষ্টি সার্ভিসের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. এম ইসলাম বুলবুল বলেন, অনিবার্য কারণে আগামী শনিবারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা পরবর্তীতে কবে করা হবে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের জানিয়ে দেওয়া হবে। তবে আশা করছি আগামী সপ্তাহে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে পারে। আমরা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছি।

প্রতি বছর প্রধানমন্ত্রী নিজে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এতে ১ থেকে ১২ মাস বয়সী শিশুদের একটি ক্যাপসুল খাওয়ানো হয়। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের অন্য একটি ক্যাপসুল খাওয়ানো হয়। এ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধে ভূমিকা রাখে।

-জেডসি