ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৯:৪৯:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

২০ দিন পর ঢাকা মেডিকেল কলেজ খুলছে শনিবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

২০ দিন পর ঢাকা মেডিকেল কলেজ খুলছে আজ

২০ দিন পর ঢাকা মেডিকেল কলেজ খুলছে আজ

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রায় ২০ দিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি ক্লাস শুরুর আগেই ছাত্রাবাস খোলার অনুমতি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, (১২ জুলাই) শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে। আর (১১ জুলাই) সকাল থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে।

অধ্যাপক কামরুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ ভবন খালি করতে আমরা ক্লাস ও হল বন্ধ করেছিলাম। সেটি আমরা করতে পেরেছি। নতুন ছাত্রাবাস ও একাডেমিক ভবন তৈরিসহ শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমরা একমত। তবে সেগুলো দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। শিক্ষার্থীরাও বিষয়টি অনুধাবন করে ক্লাসে ফিরতে চাচ্ছে। ফলে আমরা ১১ জুলাই থেকে আবাসিক হল এবং ১২ জুলাই থেকে ক্লাস চালু করতে যাচ্ছি।’

নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে মে মাস থেকে ক্লাস বর্জন করছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে ২১ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কলেজ ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি ছিল ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত বাজেট পাস করা, নতুন আবাসন না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, নতুন ও বিকল্প উভয় আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ, পুরোনো একাডেমিক ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা এবং আন্দোলন চলাকালে কার্যক্রমের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিযুক্ত করা।