২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ফাইল ছবি।
২০২৬ সালের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) সামনে রেখে আজ রোববার থেকে হজ ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের আগমনের আগেই সার্বিক প্রস্তুতি জোরদার করা এবং ভিসা ও সেবাসংক্রান্ত প্রক্রিয়াগুলো আরও সহজ করার লক্ষ্যেই আগাম হজ ভিসা দেওয়া শুরু করা হচ্ছে। এতে হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবা ও সংশ্লিষ্ট চুক্তি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় হাজিদের আবাসন সংক্রান্ত সব চুক্তিও চূড়ান্ত করা হয়েছে।
এ পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার হাজি নিজ নিজ দেশ থেকে সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য মিনা ও আরাফাসহ পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতিও শেষ করেছে।
এদিকে বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজে অংশ নিতে নিবন্ধন করা সরকারি ও বেসরকারি সব হজযাত্রীকে নির্ধারিত নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। সরকারি হাসপাতাল থেকে মেডিকেল পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে।
সৌদি নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে। আর বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে হজ ফ্লাইট চলাচল শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।
তথ্যসূত্র : গালফ নিউজ
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











