ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৪:৪৮:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

২০৩০ সালের মধ্যে ৫ কোটি শিশু মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস ও নানা স্বাস্থ্যঝুঁকির কারণে ২০৩০ সালের মধ্যে পাঁচ বছরের নিচে প্রায় পাঁচ কোটি শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে কোভিড-১৯ পরিস্থিতি। আরেকটি বিষয় হলো, মহামারির কারণে বিশ্বব্যাপী লকাডাউনে ১৯২টি দেশের ১১৬ কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত। ঘরে থাকা কন্যা শিশু এবং উঠতি বয়সী নারীরা যৌন হয়রানিসহ নানা ধরনের সহিংসতারও শিকার হচ্ছেন।

২০১০ সালে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের ‘এভরি ওমেন এভরি চাইল্ড’ আন্দোলনের সূচনার পর থেকে ২০১৯ সালে পাঁচ বছরের কম বয়সের শিশুর মৃত্যুহার স্মরণকালের সর্বনিম্নে পৌঁছেছে। এছাড়া ২০০০ সাল থেকে মাতৃমৃত্যুর হার কমেছে ৩৫ শতাংশ।

তবে এই অগ্রগতিগুলো আবারো পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে বিভিন্ন অঞ্চলে জাতিগত সংঘাত, যুদ্ধ, দারিদ্র্যতা এবং বর্তমানে বিশ্বব্যাপী মহামারিতে স্বাস্থ্য সেবার তীব্র সঙ্কটে দুর্বল শিশু ও কিশোর-কিশোরীরা ব্যাপক ঝুঁকিতে রয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর রিপোর্টে বলেছেন, কোভিড-১৯ মহামারির আগেও পাঁচ বছরের কম বয়সী শিশু প্রতি ছয় সেকেন্ডে বিশ্বের কোথাও না কোথাও মারা যেতো। বিদ্যমান সঙ্কট এ অবস্থাকে আরো জটিল করে তুলবে।

২০১৯ সালে, পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে ৮২ শতাংশ এবং মাতৃমৃত্যুর ৮৬ শতাংশ মৃত্যুর বিষয়টি সাব-সাহারা আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় বেশি দেখা গেছে। সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলিতে নবজাতক, শিশু এবং কিশোর বয়সী মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

জাতিসংঘের প্রতিবেদনে বলছে, প্রতি ১৩ সেকেন্ডে একটি নবজাতক শিশু মারা যায়। গড়ে ৩৩ হাজার মেয়েকে বিয়ে করতে বাধ্য করা হচ্ছে তুলনামূলক অনেক বেশি বয়স্ক পুরুষদের সঙ্গে।

-জেডসি