ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:২৩:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

২০৫ জন নার্স নেবে ঢাকা শিশু হাসপাতাল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (সাবেক ঢাকা শিশু হাসপাতাল) নার্স নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে ২০৫ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের হাসপাতালের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ১৭৫ জন
যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (শিশু কার্ডিয়াক)
পদসংখ্যা: ৩০
যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। কার্ডিয়াক সার্জারি/ ক্যাথল্যাব/ কার্ডিয়াক আইসিইউ/ কার্ডিয়াক এইচডিইউয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)

বয়সসীমা:
২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তারাও আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ওই তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

যেভাবে আবেদন করতে হবে:
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এ ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। আবেদন পূরণ করার পর সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
উপপরিচালক (হাসপাতাল), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা।

আবেদন ফি:
প্রার্থীদের পরীক্ষা ফি বাবদ ৫০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২২।